শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

বিশেষ চাহিদাসম্পন্ন সদস্য থাকা পরিবারের জীবনযাত্রার ব্যয়ের মানদণ্ড তৈরি করছে মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রতিবন্ধী ব্যক্তি, বাড়িতে পরিচর্যার প্রয়োজন এমন রোগী এবং বিশেষ যত্নের প্রয়োজন হয়, এমন বয়স্ক সদস্য থাকা পরিবারের জীবনযাত্রার প্রকৃত ব্যয় নির্ধারণে প্রথমবারের মতো একটি সরকারি মানদণ্ড তৈরি করছে মালয়েশিয়া।

দেশটির পরিসংখ্যান বিভাগ (ডিওএসএম) জানিয়েছে, বেসিক এক্সপেনডিচার ফর ডিসেন্ট লিভিং (পিএকেডব্লিউ) এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন সদস্য থাকা পরিবারের জন্য আলাদা ব্যয়ের সূচক তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে এসব পরিবারের প্রকৃত ব্যয়ের চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি সরকার আর্থিক সহায়তা, ভর্তুকি, পরিচর্যাসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকরভাবে পরিকল্পনা করতে পারবে।

পরিসংখ্যান বিভাগের প্রধান মোহদ উজির মাহিদিন বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো বিশেষ চাহিদাসম্পন্ন সদস্য থাকা পরিবারগুলোর অতিরিক্ত ব্যয় নিরূপণ করা এবং তাদের জন্য সম্মানজনক জীবনযাপনে প্রয়োজনীয় ন্যূনতম ব্যয়ের একটি বাস্তবসম্মত মানদণ্ড নির্ধারণ করা।

এই সূচকে শ্রবণ, দৃষ্টিপ্রতিবন্ধিতা, শারীরিক, বাকপ্রতিবন্ধিতা, শেখার প্রতিবন্ধকতা, মানসিক এবং একাধিক ধরনের প্রতিবন্ধিতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বাড়িতে পরিচর্যার প্রয়োজন হয় এমন রোগী এবং বিশেষ সেবার প্রয়োজন রয়েছে, এমন বয়স্ক ব্যক্তিরাও এর আওতায় থাকবেন।

নতুন এই মানদণ্ডে খাদ্য, বাসস্থান, ইউটিলিটি ও পরিবহন ব্যয়ের পাশাপাশি চিকিৎসা, ওষুধ, থেরাপি, সহায়ক যন্ত্রপাতি, পরিচর্যাসেবা এবং বাড়িতে পরিচর্যায় থাকা রোগীদের বিশেষ পুষ্টির মতো অতিরিক্ত ব্যয়ও বিবেচনায় নেওয়া হবে।

ডিওএসএম জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমাজকল্যাণ বিভাগের সহযোগিতায় তৈরি হওয়া এই ব্যয়ের মানদণ্ড আগামী আগস্টে মাইপিএকেডব্লিউ পোর্টাল ও মোবাইল অ্যাপের ক্যালকুলেটরে যুক্ত করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »