শিরোনাম :
পাকাতান হারাপান জোটের সাথে বিশ্বাসঘাতকতা করেনি: উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি স্কুলে যৌন হয়রানির অভিযোগ পেলেই দ্রুত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ: শিক্ষামন্ত্রী ফাদলিনা সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে আয় বাড়বে, দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারীর মৃত্যু যাবজ্জীবন পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড    আজ রাতে ইরানে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের জাপান–মালয়েশিয়া শীর্ষ বৈঠক: নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি ও এআই সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার গভীর রাতে ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের

বিয়ানীবাজার সরকারি কলেজে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বিয়ানীবাজার, সেপ্টেম্বর ২০২৫ :  একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করেছে “ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান–২০২৫”

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, সঠিক দিকনির্দেশনা ও আদর্শ শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ গঠন করতে সক্ষম হবে। পাশাপাশি ক্যারিয়ার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ ও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শিবিরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন এবং সফল একাডেমিক ও সামাজিক জীবনের জন্য অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এক প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »