শিরোনাম :
২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের PM Anwar Joins Negeri Sembilan Campaign to Bolster Pakatan’s Election Drive NYC mayor Mamdani calls Netanyahu a ‘war criminal’ নেগেরি সেম্বিলানে আনোয়ার ইব্রাহিমের প্রচার শুরু, পাকাতান হারাপানের নির্বাচনী গতি বাড়ানোর লক্ষ্য Rahul, Priyanka Gandhi detained during protest outside Modi’s residence

বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর আহ্বান তারেক রহমানের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন,

“সারাদেশের স্কুল-মাদ্রাসার কিশোর-তরুণ শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে—সকল ধর্মেই শিক্ষার গুরুত্ব সর্বাধিক। কোরআনের প্রথম আয়াতেই আছে ‘ইকরাআ বিসমি রাব্বিকাল্লাজি খালাক’—পড়ো তোমার প্রভুর নামে। তাই আমার একটাই পরামর্শ, লেখা-পড়া, লেখা-পড়া এবং লেখা-পড়া।”

তিনি আরও বলেন,

“বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। মেধাবিদের জন্য বিশ্বের দরজা খুলে গেছে। মাদ্রাসা বা স্কুল—যেখানেই পড়ো না কেন, সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান-বিজ্ঞান, ব্যবহারিক ও কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে।”

তারেক রহমান বলেন,

“আধুনিক প্রযুক্তির এই যুগে নিজেকে অন্যদের চেয়ে দক্ষ করে তুলতে হলে একাগ্রতা ও একনিষ্ঠতার বিকল্প নেই। মেধা সহজাত হলেও, তা বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান,

“একটি রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে উপযুক্ত শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার ওপর। এ লক্ষ্যেই বিএনপি ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং একটি বিশেষজ্ঞ টিম এ নিয়ে কাজ করছে।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »