শিরোনাম :
হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর পাকাতান হারাপান জোটের সাথে বিশ্বাসঘাতকতা করেনি: উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি স্কুলে যৌন হয়রানির অভিযোগ পেলেই দ্রুত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ: শিক্ষামন্ত্রী ফাদলিনা সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে আয় বাড়বে, দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারীর মৃত্যু যাবজ্জীবন পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড    আজ রাতে ইরানে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের জাপান–মালয়েশিয়া শীর্ষ বৈঠক: নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি ও এআই সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার

বিএনপি নেতা ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে আয়োজন করা এক অনুষ্ঠানে এই বাগদান অনুষ্ঠিত হয়। দুই পরিবারের ঘনিষ্ঠজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানা যায়, ইশরাক হোসেন বাগদান করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে।

বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান। তাঁরা জানান, পারিবারিকভাবেই বাগদানের আয়োজন সম্পন্ন হয়েছে। দুই পরিবারই নবদম্পতির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

ইশরাক হোসেন বিএনপির একজন তরুণ নেতা হিসেবে পরিচিত। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »