শিরোনাম :
Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের PM Anwar Joins Negeri Sembilan Campaign to Bolster Pakatan’s Election Drive NYC mayor Mamdani calls Netanyahu a ‘war criminal’ নেগেরি সেম্বিলানে আনোয়ার ইব্রাহিমের প্রচার শুরু, পাকাতান হারাপানের নির্বাচনী গতি বাড়ানোর লক্ষ্য

বিএনপির সঙ্গে জোটের গুঞ্জন যা বললেন মাওলানা মামুনুল হক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে হেফাজতে ইসলামের জোট গঠনের গুঞ্জন নাকচ করে দিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি স্পষ্টভাবে বলেছেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন—কোনো রাজনৈতিক দলের সঙ্গে এর সম্পৃক্ততা নেই।

সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মামুনুল হক বলেন,

“নির্বাচন নিয়ে হেফাজতের নিজস্ব কোনো তৎপরতা বা জোট করা হেফাজতের মৌলিক নীতির পরিপন্থী। আমাদের সংগঠনে বিভিন্ন মতাদর্শের মানুষ আছেন—রাজনৈতিক, অরাজনৈতিক, দেশপ্রেমিক সবাই। তবে তাদের ব্যক্তিগত অবস্থানই তাদের নিজস্ব ব্যাপার, হেফাজত তার দায় নেবে না।”

ভোট ও মাজার ইস্যুতে সংগঠনের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন,

“আমির সাহেব দেশের শীর্ষ আলেম ও মুরব্বি হিসেবে ধর্মীয় দিকনির্দেশনা দেন। ভোটের সময় হেফাজত তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে।”

দেশের বিভিন্ন মাজারে হামলা ও সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন,

“শোনা যায়, কিছু মাজারে ইসলামবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ড হয়। এসব বন্ধে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তবে হেফাজত কখনোই আইন নিজের হাতে তুলে নেবে না।”

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম পাঁচ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—

  • ৫ মে-কে ‘শাপলা চত্বর গণহত্যা দিবস’ ঘোষণা করা,
  • প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা চালু করা,
  • পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন,
  • ২০১৩ সালের শাপলা অভিযান ও ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে নিহতদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া,
  • এবং জুলাই সনদে এসব ঘটনাবলি অন্তর্ভুক্ত করা।

মাওলানা মামুনুল হক জানান,

“হেফাজত শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে এই দাবিগুলো আদায়ের চেষ্টা করবে।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »