মালয়েশিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশিকে স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন কুয়ালালামপুরে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত শামীম হাসান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে পিবিএন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ আহ্বান জানান রাষ্ট্রদূত।

দাতো’ সেরি উতামা হাজী মোহাম্মদ বিন হাসান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, মালয়েশিয়া-বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক দীর্ঘ দিনের। স্বাধীনতার ৫৩ বছর পদার্পনের বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বর্তমানে মালয়েশিয়ার বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নতি হয়েছে, যা আগামীতে আরো বাড়বে বলে আশা করেন তিনি।
সাক্ষাৎকারে তিনি আও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে। বাংলাদেশকে অলৌকিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল বলেও জানান তিনি।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান দেয়া ইফতার মহাফিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা