শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

নির্বাচন সামনে রেখে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ ইস্যু। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এমন বিষয় উঠে আসে প্রেস ব্রিফিংয়ে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে ৭ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো খবর আছে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আজ নতুন করে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছি না আমি। নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা সেই বিষয়ে কোনো পর্যালোচনা করি না। এটি আমাদের দীর্ঘদিনের অভ্যাস।’

এর আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ৩০ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গত ১১ ডিসেম্বর বিশ্বজুড়ে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতে এই পদক্ষেপ নেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।

এই পদক্ষেপ ছাড়াও এদিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ক্ষমতা সম্প্রসারিত করে একটি ঘোষণায় স্বাক্ষর করেন জো বাইডেন। এর ফলে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মার্কিন ভিসা বিধিনিষেধের আওতায় পড়তে পারে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান আইনের আওতায় আমি ৩০ জনের বেশি ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করছি। এদের মধ্যে বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। এর ফলে এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

তিনি বলেন, ব্যক্তিগত ফায়দার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন বিশ্বজুড়ে এমন ব্যক্তিদের নিশানা করে আজকের (সোমবার) পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবদিহি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ২০২৩ সালে দুর্নীতি সংক্রান্ত অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। দুর্নীতি দমন এবং জবাবদিহি নিশ্চিতে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »