শিরোনাম :
MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের

ড. ইউনূস সরকারের কর্মপরিকল্পনায় যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন : ক্যাথরিন ওয়েস্ট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই যুক্তরাজ্য আশা করছে, কীভাবে সেসব বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে রূপকল্প তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৭ নভেম্বর) রাজধানী ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেনের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা উচিত নয় কী, একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চয়ই, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছতে ড. ইউনূস একটি কর্মপরিকল্পনা নেবেন যুক্তরাজ্য তা আশা করে।

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা আনতে ড. ইউনূস সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

ক্যাথরিন বলেন, ১১ বছর পর আমি বাংলাদেশে এসেছি। সেই হিসেবে এটি বাংলাদেশে আমার দ্বিতীয় সফর। এখন ইন্দো-প্যাসিফিক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে খুব খুশি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। আমরা জানি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহি নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে আমরা স্বাগত জানিয়েছি। এ দেশের জনগণের সঙ্গে আমাদের অত্যন্ত দৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাই আমরা শক্তিশালী সম্পর্ক গড়তে চাই।

রাজনৈতিক সমঝোতার বিষয়ে ক্যাথরিন বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হওয়ার আশা রাখছি।

তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি। তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন।

এছাড়াও বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ১০ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেন তিনি।

এর আগে দুই দিনের সফরে শ‌নিবার (১৬ নভেম্বর) ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি এই প্রথম বাংলাদেশ এলেন।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ বাংলাদেশে এসেছেন। সফরে তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »