শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

ডিবির প্রধান হারুনকে সরিয়ে দেওয়া হতে পারে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন অর রশীদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় ১৪ দলের সভায় এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।

১৪ দলের একাধিক সূত্র জানায়, সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন। তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। ডিবি কেন এসবের মধ্যে জড়াবে?

এ সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন অর রশীদের ওপরে ক্ষোভ জানান।

তিনি বলেন, আমার কাছেও এমন নানা খবর এসেছে। তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা। কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে।
তাকে (হারুন) সরিয়ে দিতে বলব। জানতে চাইলে ১৪ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধানমন্ত্রী হারুনের ওপরে খুবই বিরক্ত। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

১৪ দলের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »