শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

জ্বালানির দাম আরও কমালে খরচ দেবে কে? সমালোচনার জবাবে আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, সরকার ভর্তুকি দিয়ে প্রতি লিটার পেট্রলের দাম ১ দশমিক ৯০ রিঙ্গিত ধরে রেখেছে। অথচ দেশটির প্রায় ৫০ শতাংশ জ্বালানি আমদানি করতে হয়। তাই আরও দাম কমানোর দাবি বাস্তবসম্মত নয়।

আজ সোমবার কেন্দ্রীয় অঞ্চলের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় আনোয়ার ইব্রাহিম বলেন, সরকার প্রতিবছর পেট্রল ও ডিজেলে প্রায় ৪০ বিলিয়ন রিঙ্গিত ভর্তুকি দিচ্ছে। জ্বালানির দাম আরও কমানোর দাবি উঠলেও এর ব্যয় কে বহন করবে, সেই প্রশ্নও বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, “আমি দেশের ঋণের বোঝা আর বাড়াতে চাই না।”

আনোয়ার জানান, বর্তমান সরকার এখনো ওয়ানএমডিবি (১এমডিবি), তাবুং হাজি ও ফেলদার মতো প্রতিষ্ঠানের অতীতের আর্থিক দায় পরিশোধ করছে। তাঁর দাবি, আগের সরকারের ভুল সিদ্ধান্ত ও দুর্নীতির কারণে এসব দায় বর্তমান করদাতাদের বহন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের ঋণ-জিডিপি অনুপাত কমছে, তবে অতীতের দায় ও সুদ পরিশোধের কারণে আর্থিক চাপ এখনো রয়ে গেছে। তাই জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারকে সতর্ক থাকতে হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »