শিরোনাম :
Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption

জুলাই সনদে আইনি ভিত্তি না থাকলে স্বাক্ষর নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

জুলাই সনদের যথাযথ আইনি ভিত্তি না থাকলে এতে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) — এমন অবস্থান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে। এতে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ও ন্যারেটিভ স্থান পায়নি এবং পুরো বিষয়টি রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি।”

নাহিদ ইসলাম আরও জানান, এখন পর্যন্ত ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়নি, যা তার মতে গণভোটের মাধ্যমে নির্ধারণ করা উচিত। তিনি বলেন, “আইনি ভিত্তি প্রতিষ্ঠার আগে এই সনদে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নয়। তবে জনগণের মতামতের ভিত্তিতে অনুমোদিত হলে নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন,

“জুলাই সনদ নিয়ে লোকদেখানো আনুষ্ঠানিকতার দরকার নেই। ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। এনসিপি কোনো নাটকীয়তার অংশ হবে না—যদি এর আইনি ভিত্তি না থাকে।”

এ সময় তিনি আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়,

“ইসি জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছে।”

উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জুলাই সনদ’। বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ দেখা দিলেও এনসিপি প্রথম দল হিসেবে সনদের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »