শিরোনাম :
জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র

জামায়াত-শিবির নিষিদ্ধ প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যেই জারি করা হবে : আইনমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ করার জন্য আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ–সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আনিসুল হক। তিনি বলেন, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় জামায়াত এবং দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির জড়িত বলে অভিযোগ করে আসছেন সরকারের মন্ত্রীরা। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হয়। গত সোমবার গণভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জোটের বৈঠকে সিদ্ধান্তের পর সরকার নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »