শিরোনাম :
‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা

ছাত্রদলের ২দিনের কর্মসূচি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (৩ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করা হবে। একই দিনে সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো হবে।

এদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। আর বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে র‍্যালি অনুষ্ঠিত হবে।

পরদিন (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর এবং জেলায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল ও সার্থক করার নির্দেশনা দিয়েছেন।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »