শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

চাঁদাবাজি বন্ধ না করলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব: জামায়াত আমির

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

দেশব্যাপী শুরু হওয়া চাঁদাবাজি বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে, অন্যথায় দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাফরুল এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাফরুল উত্তর ও দক্ষিণ থানা শাখা।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ, বিশেষ করে তরুণরা পরিবর্তনের পক্ষে রায় দিলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ফলাফল বদলে দেয়া হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারি রাখা হবে। প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করা হবে।

তিনি আরও বলেন, সংসদে গিয়ে আমরা জনগণের পক্ষে ভূমিকা রাখবে এবং তাদের অধিকার আদায়ে কাজ করবে। ঢাকা-১৫ আসনকে ‘মডেল আসন’ হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশের শাসনব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও ইসলামী আদর্শভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে হলে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদে গিয়ে আমরা জনগণের পক্ষে ভূমিকা রাখবে এবং তাদের অধিকার আদায়ে কাজ করবে। ঢাকা-১৫ আসনকে ‘মডেল আসন’ হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশের শাসনব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও ইসলামী আদর্শভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে হলে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঘোষণাকে অনুসরণ করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। প্রবাসীদের মরদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, দলটি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবে না; বরং একটি অর্থবহ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চায়। ইফতার মাহফিলে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, ওলামা, ছাত্রশিবিরের নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »