শিরোনাম :
২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের PM Anwar Joins Negeri Sembilan Campaign to Bolster Pakatan’s Election Drive NYC mayor Mamdani calls Netanyahu a ‘war criminal’ নেগেরি সেম্বিলানে আনোয়ার ইব্রাহিমের প্রচার শুরু, পাকাতান হারাপানের নির্বাচনী গতি বাড়ানোর লক্ষ্য Rahul, Priyanka Gandhi detained during protest outside Modi’s residence

কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না: সালাহউদ্দিন আহমদ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকায় বিএনপি হতাশ জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা কিন্তু কমিশন যে সমস্ত সুপারিশ দিয়েছে তাতে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে আরপিও অধ্যাদেশ পাস হয়েছে, সেটা এখন অধ্যাদেশ হওয়ার অপেক্ষায় রয়েছে। আগে জোটভুক্ত যেকোনো রাজনৈতিক দলের স্বাধীনতা ছিল—জোটের প্রতীকে অথবা নিজস্ব প্রতীকে নির্বাচন করার। কিন্তু হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিলো জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে একটি রাজনৈতিক দল সমর্থন দিয়ে যাচ্ছে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায়। সরকার যেনো নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের কর্মকাণ্ডে জাতি আশ্বস্ত হতে পারে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কমিশন, সরকার ও আরও কয়েকটি রাজনৈতিক দল একপক্ষই মনে হয়েছে। জাতির পক্ষে বিএনপি একাই লড়াই করেছে।
 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »