শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করতে যাচ্ছে কলম্বিয়া,গাজা যুদ্ধের জেরে কলম্বিয়া এমন পদক্ষেপের ঘোষণা দিল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোফাইল ছবি: রয়টার্স
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করতে যাচ্ছে কলম্বিয়া। গতকাল শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা দেন। ইসরায়েলের রক্তক্ষয়ী গাজা যুদ্ধের জেরে কলম্বিয়া এমন পদক্ষেপের ঘোষণা দিল।

ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ কলম্বিয়া। দেশটি ২০২৩ সালে ইসরায়েলের কাছে ৪৫ কোটি ডলারের কয়লা রপ্তানি করে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই তথ্য জানায়।

গাজায় ইসরায়েলি হামলার জেরে কলম্বিয়া-ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো যাচ্ছে না। গত মে মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ঘোষণা দেন। এর আগে ইসরায়েল থেকে কলম্বিয়া রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয়। এসব পদক্ষেপ সত্ত্বেও এত দিন ইসরায়েলে কলম্বিয়ার কয়লা রপ্তানি কার্যক্রম চলছিল।

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন কঠোর সমালোচক। গতকাল তিনি এক্সে বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে তাঁর দেশের কয়লা রপ্তানি স্থগিত থাকবে।

কলম্বিয়া সরকারের তথ্যমতে, গেজেট আকারে ডিক্রি প্রকাশের পাঁচ দিন পর ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের পদক্ষেপ কার্যকর হবে। তবে ইতিমধ্যে যেসব চালানের অনুমোদন হয়ে গেছে, তা যথারীতি যাবে।

কলম্বিয়া সরকার মনে করছে, দেশটি থেকে রপ্তানি করা কয়লা ইসরায়েলের অস্ত্র উৎপাদনসহ বিভিন্ন সামরিক কার্যক্রমে একটি ‘কৌশলগত সম্পদ’ হিসেবে ভূমিকা রাখছে।

প্রেসিডেন্ট গুস্তাভো আরও জানিয়েছেন, ইসরায়েলের তৈরি করা অস্ত্র কেনা বন্ধ করবে তাঁর দেশ। যদিও কলম্বিয়ার সামরিক বাহিনীর অস্ত্রের অন্যতম প্রধান জোগানদাতা ইসরায়েল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »