শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইসরায়েলের সঙ্গে এক শর্তে পূর্ণাঙ্গ চুক্তি করবে ফিলিস্তিনিরা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩১ মে, ২০২৪

গাজায় আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দীর্ঘ এ যুদ্ধে মধ্যস্থতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও মিসর। তবে বিষয়টি নিয়ে কোনো ফলপ্রসূ সমাধান এখনও দেখা যায়নি। এমন পরিস্থিতিতে এক শর্তে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

শুক্রবার (৩১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত তারা। তবে এজন্য একটি শর্তারোপ করা হয়েছে। আর সেটি হলো গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। বৃহস্পতিবার হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আমরা আজ আমাদের মধ্যস্থতাকারীদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। গাজায় দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে আমরা পূণাঙ্গ চুক্তিতে রাজি আছি। এ চুক্তির মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভূক্ত থাকবে।

গোষ্ঠীটি জানিয়েছে, আমরা আগের আলোচনাগুলোতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখেছি। এরই অংশ হিসেবে কাতার ও মিসরের মধ্যস্থতায় ৬ মে যুদ্ধবিরতির প্রস্তাবে স্বাগত জানিয়েছিলাম। তবে আমাদের এ ইতিবাচক বিষয়টি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। এরপর ৭ মে থেকে রাফাহ শহরে তারা হামলা শুরু করেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাফাহ শহরে অভিযান চালিয়েছে ইসরায়েল। এ অভিযানে সম্প্রতি শরণার্থী শিবিরের ২৩ শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

আলজাজিরা জানায়, রাফাহর তাল আস-সুলতানে জাতিসংঘ মিশন ইউএন-আর-ডব্লিউ-এর লজিস্টিক স্পেসের পাশে অস্থায়ী তাঁবু বানিয়েছিল ফিলিস্তিনিরা। তাদের বিশ্বাস ছিল, সেখানে থাকলে নিরাপদে থাকবেন। কিন্তু জনাকীর্ণ ওই স্থানে ৮টি শক্তিশালী বিস্ফোরক দিয়ে বিমান হামলা চালায় ইসরায়েল। প্লাস্টিক ও কাপড়ের তৈরি তাঁবু হওয়ায় হামলার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

ইসরায়েলি বাহিনী হামলার পর বিবৃতিতে জানায়, ‘নিখুঁত বিমান হামলায়’ হামাসের দুই সিনিয়র নেতা নিহত হয়েছেন। নিহত এই দুজনের মধ্যে পশ্চিম তীরে হামাসের চিফ অব স্টাফ ইয়াসিন রাবিয়াও রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, আরেকটি বিবৃতিতে বেসামরিক নাগরিকরা ‘ক্ষতিগ্রস্ত’ হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »