শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইসরায়েলের শর্তের বেড়াজালে দেশছাড়া মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
ইসরায়েলের সতর্কতামূলক গুলির পর ছুটছেন ফিলিস্তিনিরা
ইসরায়েলের সতর্কতামূলক গুলির পর ছুটছেন ফিলিস্তিনিরা

‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’—মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। পৃথিবীর যেখানেই যত সুন্দর জায়গা থাকুক, তার তুলনা মাতৃভূমি বা স্বদেশের সঙ্গে হয় না। মায়ের মতো মাতৃভূমির গৌরব ও মর্যাদা অতুলনীয়।

অথচ এই মাতৃভূমির অধিকার আদায়ে যুগের পর যুগ লড়াই করছেন অসহায় ফিলিস্তিনিরা। দখলদার ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে সংগ্রামে শহিদ হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষ। কারাভোগ করছেন আরও হাজার হাজার মানুষ। মাঝে মাঝে চুক্তির মাধ্যমে কিছু ফিলিস্তিনি মুক্তি পেলেও ইসরায়েলের নানান শর্তের বেড়াজালে নিজ দেশে ফিরতে পারেন না অনেক ফিলিস্তিনি। বহু অমানবিক নির্যাতন-নিপীড়ন সহ্য করে বহু বছর পর মুক্তি পেলেও পরিবারের সঙ্গে দেখা করতে পারেন না তারা। স্বদেশ ছেড়ে দখলদার সরকারের চাওয়ায় নির্বাসিত হতে হয় ভিনদেশে।

 

হামাসের হাতে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিরা মুক্তির দিনই পরিরারের সঙ্গে মিলিত হয়েছেন।

হামাসের হাতে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিরা মুক্তির দিনই পরিরারের সঙ্গে মিলিত হয়েছেন।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত রোববার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি তিন ধাপের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

যুদ্ধবিরতি চুক্তির ৪২ দিনের প্রথম পর্যায়ে ৩৩ জন ইসরায়েলি নারী, শিশু, পঞ্চাশোর্ধ পুরুষ এবং বিশেষভাবে অসুস্থ ব্যক্তিদের বিনিময়ে এক হাজার ৯০৪ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের মধ্যে ৭৩৭ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ইতিমধ্যে সাতজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি ছিলেন।

হামাসের হাতে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিরা মুক্তির দিনই ইসরায়েলে ফিরেছেন। পরিরারের সঙ্গে মিলিত হয়েছেন। তাদের ঘিরে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বে বাধঁভাঙা উল্লাস দেখা গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »