শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

হিজবুল্লাহ বলেছে, লেবাননে ইসরাইলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা বৃহস্পতিবার উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে ‘কয়েক ডজন’ রকেট নিক্ষেপ করেছে।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি নৃশংস অভিযান শুরু হওয়ার পর থেকে নিয়মিত আন্তঃসীমান্ত গোলা বিনিময় চলছে।

হামাসের মিত্র হিজবুল্লাহ বলেছে, ‘শত্রুর আক্রমণের জবাবে তার যোদ্ধারা নাবাতিয়েহ শহর এবং সোহমোর গ্রামে লক্ষ্য করে (ইসরাইলের) উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।’

ইসরাইলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরাইলে ঢুকেছে। এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে। কোনো আহতের খবর পাওয়া যায়নি।

এতে বলা হয়েছে, সোহমোর এলাকায় একটি বিমান হামলায় তিনজন এবং দেশটির দক্ষিণে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

সূত্র : বাসস

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »