শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

অস্ট্রেলিয়া-মালয়েশিয়ার মধ্যে গণমাধ্যম সহযোগিতা বাড়ানোর আলোচনা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় মানসম্মত সাংবাদিকতা বিকাশ এবং নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে দেশটির গণমাধ্যম খাতের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া।

এ লক্ষ্যে সোমবার মালয়েশিয়ায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ড্যানিয়েল হাইনেকে কুয়ালালামপুরের মেনারা আংকাসাপুরিতে অবস্থিত রেডিও টেলিভিশেন মালয়েশিয়া কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি আরটিএমের মহাপরিচালক আশওয়াদ ইসমাইলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে গণমাধ্যম ও সম্প্রচার খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সংবাদ ও অনুষ্ঠান বিনিময়, দর্শক শ্রোতাদের সংবাদ গ্রহণের পরিবর্তিত ধারা এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে গণমাধ্যমে উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বিশ্বাসযোগ্য ও মানসম্মত সাংবাদিকতার মান বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অস্ট্রেলিয়ার এ উদ্যোগ মালয়েশিয়ার গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি এবং দেশটিতে ও বৃহত্তর অঞ্চলে আরও শক্তিশালী, তথ্যসমৃদ্ধ ও ভবিষ্যৎ-প্রস্তুত গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »