শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশে কানাডার ৪৫০ লাখ ডলারের সহায়তার ঘোষণা বিরোধী দলের সহযোগিতা নেয়ার যোগ্যতা সরকারের নেই সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ রাশিয়াসংশ্লিষ্ট শুল্ক নিষেধাজ্ঞায় ছাড় দিলেন ট্রাম্প, স্বস্তিতে ভারত-চীন আগুন থেকে বাঁচতে টয়লেটে আশ্রয়, সেখানেই প্রাণ গেল ৪ জনের গৃহস্থালি ও শিল্প খাতে বিদ্যুতের পৃথক ব্যবস্থা পর্যালোচনা করছে মালয়েশিয়া সরকার সূর্যকুমারকে টপকে অভিষেকের বিশ্ব রেকর্ড রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১ সীমান্ত নিরাপত্তায় এআই প্রযুক্তির কেন্দ্র গড়ছে মালয়েশিয়া

অন্যান্য বছরের চেয়ে এবার আরও ভালোভাবে পূজা উদযাপন হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ইতোমধ্যে শারদীয় দুর্গাপূজার কার্যক্রম শুরু হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার আরও ভালোভাবে পূজা উদযাপন হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, কিছু দুষ্ট লোক আছে, যারা বিভিন্নভাবে এই সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপকৌশল, অপতৎপরতা চালানোর প্রক্রিয়া নিয়েছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি। আমরা  সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে যেন পূজা উদযাপন হয় সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মাদক একটি জাতীয় সমস্যা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই মাদকের ব্যাপারে আরও কার্যকরী পদক্ষেপ নেয়া যায়। যাতে করে এটা নিয়ন্ত্রণে আনা যায়।

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসেনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল প্রমুখ।

এসময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিণীর ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলেমা খাতুন ভাসানী বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় যোগ দেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »