শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

হামাসের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে’ এক স্নাইপারসহ মোট দুই ইসরাইলি সেনাকে হত্যা করা হয়েছে।

তবে এই হামলার বিষয়ে ইসরাইলি বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত ১৩ হাজার ৫০০ জন ইসরাইলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। আহত সৈন্যদের ৩৭ শতাংশ অঙ্গ-প্রত্যঙ্গ গুরুতর আঘাতে পেয়েছেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এছাড়া আরো অন্তত পাঁচ হাজার ২০০ সেনা মানসিক রোগ আক্রান্ত।

সূত্র : আল জাজিরা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »