শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

হামাসকে দুর্বল করতে নতুন পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিয়ন্ত্রণ ছাড়া গাজায় ত্রাণ পাঠাতে ঐক্যমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও একটি নতুন আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকা ইসরায়েলের দুজন কর্মকর্তা এবং একটি মার্কিন সূত্র এ তথ্য জানিয়েছে।

কেন এমন পরিকল্পনা 

গত দুই মাস আগে গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। পাশাপাশি ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে- খাবার, পানি ও ওষুধ। এতে করে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, কিছুদিনের মধ্যেই গাজায় খাবার ফুরিয়ে যাবে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, আগামী তিনি থেকে চার সপ্তাহের মধ্যে গাজায় মজুদকৃত খাবার ফুরিয়ে যাবে।

গাজায় মানবিক সহায়তা স্থগিত এবং পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ফলে উপত্যকাটিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়েছে। এতে করে প্রতিদিন লুটপাট হচ্ছে এবং আইনশৃঙ্খলা ভেড়ে পড়েছে।

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় খাবার এবং ওষুধ সামগ্রী প্রবেশের জন্য চাপ দিচ্ছে।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির আগে এবং পরে থেকে গাজায় প্রবেশকৃত ত্রাণের নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এই ত্রাণ বিক্রির মাধ্যমে হামাস মিলিয়ন ডলার আয় করে তা দিয়ে তাদের যোদ্ধাদের বেতন মিটিয়েছে।

তবে কিছু ত্রাণ সাধারণ মানুষের মধ্যে বিতরণও করেছে হামাস। যার ফলে তারা গাজায় সরকার ব্যবস্থা টিকিয়ে রাখতে পেরেছে।

এমন পরিস্থিতির মধ্যে নতুন পদ্ধতিতে ত্রাণ সরবরাহ করা হলে হামাসের রাজস্ব আয় ভেঙে পড়বে এবং তাদের ওপর জনগণের নির্ভরতা কমে যাবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, নতুন এই প্রক্রিয়াটি ছিল ‘উল্লাস করার মতো একটি বিষয়’ এবং এটি ইসরায়েল ও ফাউন্ডেশনের মধ্যে আলোচনা থেকে এসেছে। যার পেছনে ছিল ট্রাম্প প্রশাসনের সমর্থন ও অনুমোদন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »