শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

নিউজ ডেস্ক :
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বন্দুকধারীর গুলিতে আহত হয়ে হাসপাতালে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, বুধবার বিকেলে একটি সরকারি বৈঠকের অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে এক বন্দুকধারী। তখনই ফিকোকে হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার দেশটির হ্যান্ডলোভা শহরে একটি সাংস্কৃতিক কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সেন্টারের বাইরে বেশ কিছু মানুষ হামলাকারীকে ধরতে ছুটছে। তবে সেই ভিডিওর সত্যতা বিবিসি নিজে যাচাই করতে পারেনি।

গুলির ঘটনায় ইউরোপের এই দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা বলেন, প্রধানমন্ত্রীর ওপর ‘নৃশংস ও নির্মম’ হামলার ঘটনায় তিনি হতবাক। একই সঙ্গে তিনি ফিকোর দ্রুত আরোগ্য কামনা করেন।

সূত্র : আল জাজিরা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »