শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

স্ত্রী সন্তান নিয়ে ভারত যাওয়ার পথে শ্যামল দত্তকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
শ্যামল দত্ত। ছবি: সংগৃহিত
শ্যামল দত্ত। ছবি: সংগৃহিত

স্ত্রী সন্তান নিয়ে ভারত যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) আখাউড়া সীমান্ত দিয়ে যাওয়ার সময় তাকে আটকে দেয়া হয়। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন।

ইমিগ্রেশন সূত্র জানা যায়, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়।

এর আগে দুপুরে নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন। তাদেরও ফেরত পাঠানো হয়।

এদিকে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »