বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সেনা সদরে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকও অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তারা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে।