সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল-আলমগীর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ড. শোয়েব মাহমুদ। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আলমগীর হোসেন।

বুধবার (৬ মে) আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলামের (মমিন) সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এক বছর মেয়াদী আংশিক এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল আজগারুল ইসলাম রতন, সহ-সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »