শিরোনাম :
জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম , জনগণের স্বার্থে ভর্তুকি অব্যাহত রাখার অঙ্গীকার সীমান্তে পুশইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ জোহর বাহরুর রেস্তোরাঁগুলোতে যৌথ অভিযানে আটক ৭২ বিদেশি কর্মী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মিশনকে পশ্চিমবঙ্গ বিধানসভার চিঠি ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: স্থানীয় সরকার মন্ত্রী দুই দফায় পতাকা বৈঠকেও হয়নি সুরাহা, শূন্যরেখায় ২৮ নারী-পুরুষ, সর্তক বিজিবি

সীমান্তে পুশইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬

আগামীকাল ৮ জুন থেকে ১১ জুন এই চার দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশইনসহ সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিশেষ করে অবৈধ পুশইনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়মিতভাবে একবার বাংলাদেশে এবং পরেরবার ভারতে অনুষ্ঠিত হয়। এবার বৈঠকের আয়োজন ভারতেই হচ্ছে। কারণ, এটি তাদের পালা।

তিনি বলেন, সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, সরকার সব ধরনের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত। তবে এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

সালাহউদ্দিন আহমদ জানান, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ চলমান রয়েছে এবং আসন্ন বৈঠকেও এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষা ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে বছরে দুবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। একবার ভারতে এবং পরেরবার বাংলাদেশে এই বৈঠকের আয়োজন করা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যকার স্থল ও নদী সীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »