শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

লিশ সদস্যদের দাবি বাস্তবায়নের ব্যাপারে আশ্বাস পাওয়ার পর তারা কর্মবিরতি প্রত্যাহার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

রোববার স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও আইজিপির কাছ থেকে এসব দাবি পূরণের ব্যবস্থা নেয়ার আশ্বাস পাওয়ার পর তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন দাবি বাস্তবায়ন-সংক্রান্তে গঠিত সমন্বয় কমিটির সদস্য পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

তিনি জানান, ‘পুলিশ সদস্যদের দাবি বাস্তবায়নের ব্যাপারে আশ্বাস পাওয়ার পর তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আজ থেকেই তারা দায়িত্বে যোগ দিতে শুরু করেছেন।’

কর্মস্থলে নিরাপত্তা, দলীয়ভাবে পুলিশ সদস্যদের ব্যবহার না করা, সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবার বা আহতদের ক্ষতিপূরণ, পুলিশের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা, পুলিশ বাহিনীকে যেন কোনো রাজনৈতিক দল তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, সে জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করা, সুযোগ-সুবিধা ও ভাতা বৃদ্ধি, কর্মঘণ্টা নিশ্চিত করার মতো দাবি রয়েছে।

সাম্প্রতিক গণআন্দোলনের সময় পুলিশের একাধিক স্থাপনায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে পুলিশ সদর দফতর জানিয়েছে।

শেখ হাসিনার সরকার পতনের দিন, সোমবার থেকেই পুলিশ সদস্যদের আর কোথাও দায়িত্ব পালন করতে দেখা যায়নি। পর দিন থেকে তারা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এর মধ্যে কিছু থানা আবার চালু হলেও অনেক পুলিশ সদস্য কাজে ফেরেননি। ফলে অনেক থানার পাশাপাশি পুলিশের নিরাপত্তা টহল যেমন শুরু হয়নি, তেমনি ট্রাফিক ব্যবস্থাও পুলিশ বিহীন রয়েছে।

ঢাকার রাস্তায় রোববারও শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা করতে দেখা গেছে।
সূত্র : বিবিসি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »