শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

লিথিয়াম ব্যাটারি কারখানায় বিস্ফোরণে অন্তত ২২ জনের মৃত্যু

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪

দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় বিস্ফোরণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। উদ্ধার অভিযান চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সিউলের দক্ষিণে অবস্থিত হোয়াসেওং এলাকায় আরিসেল নামের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা জানাতে পারেননি কর্মকর্তারা।

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল। সেখানে বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, প্রত্যক্ষদর্শীরা কারখানায় আগুন লাগার সময় দ্বিতীয় ফ্লোরে সিরিজ বিস্ফোরণের শব্দ শুনেছেন।

২০২০ সালে স্থাপিত আরিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ ডিভাইসের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে। প্রতিষ্ঠানে ৪৮ জন কর্মী রয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »