শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হবো: জামায়াত আমীর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে ক্ষমতার মালিক নয়, বরং জনগণের সেবক হয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় যোগদানের আগে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা সবাই জনগণকে ভুলে গেছে—বরং জনগণের পকেট কেটেছে। এখন দেশের জনগণ সেই চোরাবালির রাজনীতি থেকে মুক্তি চায়।”

দেশে দুর্নীতির তীব্রতা উল্লেখ করে জামায়াত আমীর বলেন,

“আমরা সুযোগ পেলে দুর্নীতিবাজদের হাত অবশ করে দেব। দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করবো। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ইতোমধ্যেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এবং যদি সেবা করার সুযোগ পায়, কোনো নাগরিকের হক নষ্ট হবে না।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা জানান, দলটি বর্তমানে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করছে, এবং তাদের অঙ্গীকার—“জনগণের কল্যাণই হবে রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »