শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মেসির জাদুতে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 ৯ নভেম্বর ২০২৫, রোববার : মেজর লিগ সকার (এমএলএস) ইতিহাসে প্রথমবারের মতো কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ সময় রোববার সকালে ‘বেস্ট অব থ্রি সিরিজের’ শেষ ম্যাচে ন্যাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দেয় দলটি।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন মেসি, সহায়তা করেন আরও একটিতে। জোড়া গোলের পাশাপাশি এই ম্যাচে পেশাদার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট পূর্ণ করেন আর্জেন্টাইন সুপারস্টার।

সিরিজের প্রথম ম্যাচে ৩–১ ব্যবধানে জিতেছিল মায়ামি, দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের কাছে ১–২ গোলে হেরেছিল তারা। ফলে তৃতীয় ম্যাচটিই হয়ে ওঠে ‘বাঁচা-মরার’। সেই ম্যাচে শুরু থেকেই আগ্রাসী মায়ামি মাত্র ১০ মিনিটেই এগিয়ে যায় মেসির একক প্রচেষ্টায় মাঝমাঠে বল কুড়িয়ে চার ডিফেন্ডার ঘুরিয়ে জালে পাঠান তিনি।

৩৯তম মিনিটে জর্দি আলবার পাস থেকে বক্সের বাইরে থেকে জোড়া গোল পূর্ণ করেন মেসি। বিরতির পর আলেন্দের জোড়া গোলে বড় ব্যবধান নিশ্চিত হয় মায়ামির। তার একটি আসে আলবার পাস থেকে, আরেকটি মেসির নিখুঁত চিপ অ্যাসিস্টে।

এই জয়ে প্লে–অফের কোয়ার্টার পেরিয়ে কনফারেন্স সেমিফাইনালে উঠল মায়ামি। আগামী ২২ বা ২৩ নভেম্বর তারা মুখোমুখি হবে এফসি সিনসিনাটির।

ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার রাতে মেসি বললেন, “দলের সাফল্যই আমার সবচেয়ে বড় অর্জন। আমরা এখন স্বপ্নের আরও এক ধাপ কাছে।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »