শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মালয়েশিয়ায় ২১৯তম পুলিশ দিবস উদযাপন, নিরাপত্তা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬

মালয়েশিয়ায় ২১৯তম পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত রাজকীয় নৈশভোজ অনুষ্ঠানে দেশের নিরাপত্তা ও জনকল্যাণে পুলিশ বাহিনীর ভূমিকা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সেলাঙ্গরের সুবাং জায়ায় অবস্থিত সানওয়ে রিসোর্ট হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. শামসুল আনোয়ার নাসারাহ।

অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগং সুলতান ইব্রাহিমের উপস্থিতি বিশেষ গুরুত্ব পায়। আয়োজকদের মতে, পুলিশ বাহিনীর সদস্যদের অবদান, ত্যাগ ও দায়িত্ব পালনের প্রতি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে তাঁর এই অংশগ্রহণকে।

রাত সাড়ে ৮টার দিকে রাজা অনুষ্ঠানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান দেশটির পুলিশপ্রধান (আইজিপি) মোহদ খালিদ ইসমাইল। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, প্রধান সচিব, অ্যাটর্নি জেনারেল, সশস্ত্র বাহিনীর প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পুলিশপ্রধান রাজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর উপস্থিতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। তিনি বাহিনীর সদস্যদের সততা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

২১৯ বছরে পদার্পণ উপলক্ষে মালয়েশিয়া পুলিশ বাহিনী বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সক্ষমতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে। একই সঙ্গে দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী সদস্যদের স্মরণ করা হয়।

রাজকীয় পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে পুলিশ অর্কেস্ট্রার পরিবেশনা এবং আধুনিক পুলিশ ব্যবস্থার উন্নয়নে জোহর রাজপরিবারের অবদান নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৪০০ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অংশ নেন।

এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »