বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে আয়োজন করা এক অনুষ্ঠানে এই বাগদান অনুষ্ঠিত হয়। দুই পরিবারের ঘনিষ্ঠজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা যায়, ইশরাক হোসেন বাগদান করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে।
বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান। তাঁরা জানান, পারিবারিকভাবেই বাগদানের আয়োজন সম্পন্ন হয়েছে। দুই পরিবারই নবদম্পতির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
ইশরাক হোসেন বিএনপির একজন তরুণ নেতা হিসেবে পরিচিত। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনেও অংশ নিয়েছিলেন।