শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

বাংলাদেশ-ভারত সীমান্তের পরিস্থিতি ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিও তদারকি করতে উচ্চ-স্তরের কমিটি গঠন- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
ফাইল ছবি: সংগৃহীত
ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তের পরিস্থিতি ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিও তদারকি করতে উচ্চ-স্তরের কমিটি গঠন- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ-ভারত সীমান্তের পরিস্থিতি তদারকি করতে উচ্চ-স্তরের কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সীমান্তের পরিস্থিতি তদারকি ছাড়াও এই কমিটি বাংলাদেশে অবস্থান করা ভারতীয়ও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিও পর্যবেক্ষণ করবে তারা। শুক্রবার (৯ আগস্ট) এই তথ্য জানান ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত মাসে বাংলাদেশে সহিংসতা শুরু হয়। এই আন্দোলন রুপ নেয় সরকারবিরোধী আন্দোলনে।

এরপর গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিয়া টুডে বলছে, এরপর বাংলাদেশের বিভিন্ন স্থাপনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাসায় হামলা হতে থাকে। এ ছাড়া সংখ্যালঘুদের হামলার খবরও পাওয়া যায়। এর জেরে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। অমিত শাহ বলেন, এই কমিটি বাংলাদেশের এই কাজে নিয়োজিতদের সঙ্গে কাজ করবে।

এদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় তাঁকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই শুভকামনা জানান মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদন ড. মুহাম্মদ ইউনূস।

বর্তমানে বাংলাদেশের সরকারপ্রধান তিনি। প্রধান উপদেষ্টা পদটি প্রধানমন্ত্রী পদমর্যাদার সমতুল্য। প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের শপথ নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাকে শুভকামনা জানান। মোদি বলেন, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »