শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

বাংলাদেশে হামলা-সহিংসতায় ছাত্র -পুলিশ সহ ১৮ জেলায় নিহত ৮২ জন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
বগুড়ায় সংঘর্ষ
বগুড়ায় সংঘর্ষ
খুলনায় শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর

খুলনায় শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়েছে। রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখার সময় ৭২ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

এরমধ্যে সিরাজগঞ্জে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জেলার এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া, ফেনী ৫, নরসিংদী ৬, কিশোরগঞ্জ ৪, লক্ষ্মীপুর ৮, মাগুরা ৪, রংপুর ৪, মুন্সীগঞ্জ ৩, বগুড়া ৩, কুমিল্লা ৩, সিলেট ২, শেরপুর ২ এবং ভোলা, জয়পুরহাট ও বরিশালে একজন করে নিহত হয়েছেন।

এছাড়া, রাজধানীর সাইন্সল্যাব, ফার্মগেট ও শাহবাগে এখন পর্যন্ত সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন ড্যাফোডিল ইউনিভার্সিটি, একজন হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।

দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বারে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুর দেড়টায় দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।

নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক রুবেল (৩৩)। তিনি দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান। তিনি বলেন, রুবেলের মরদেহ শনিবার দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখেছি তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, দেবিদ্বার নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে অবস্থা নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী। স্বাধীনতা চত্বর থেকে কিছুটা দূরে অবস্থান নেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর মধ্যে গুলিবিদ্ধ হন রুবেল।

 

রংপুর : রংপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (০৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর পায়রা চত্বরে এ ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন রংপুর সিটি করপোরেশেনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও পরশুরাম থানা আ.লীগের সভাপতি হারাধন রায়। অন্যরা হলেন- তার গাড়ি চালক কমল, গুড়াতি পাড়ার খায়রুল ইসলাম খসরু, মাসুম। নিহতরা সবাই আ.লীগের নেতাকর্মী। এর আগে বেলা ১১টার দিকে শহরজুড়ে বিক্ষোভ শুরু হয়। নগরীর বিভিন্ন এলাকায় দুপক্ষই অবস্থান নেয়।

সিরাজগঞ্জে তেরো পুলিশ সদস্যকে হত্যা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়।

নরসিংদীতে নিহত আওয়ামী লীগের ৫ নেতাকর্মী

নরসিংদীর মাধবদিতে আন্দোলনকারীদের গণপিটুনিতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার পৌরসভা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া জেলায় আরও একজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন (৩৬), সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোটভাই ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেব দেলু, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভুইয়া (৪৫), পৌরসভার ১১ নং ওয়ার্ডের সদস্য বাবুল, আওয়ামী লীগের কর্মী কামাল মিয়া (৪৫)।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। পরে তারা মাধবদি সদরে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌরসভা মোড়ে জড়ো হয়। আন্দোলনকারীদের ঠেকাতে তাদের ধাওয়া ও গুলি ছোঁড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ৮-১০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়। পরে, ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা আবারও মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার সামনে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে । এ সময় তাদের গণপিটুনিতে মারা যায় ৫ আওয়ামী লীগ নেতা।

ফেনীতে গুলিতে নিহত ৫:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে ফেনীর মহিপালে গুলিতে ৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৫০ জন। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল ৫ জনের সত্যতা নিশ্চিত করেছেন। আশংকাজনক অবস্থায় অনেককে ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মাগুরায় ছাত্রদল নেতাসহ ‍নিহত ৪:

সকাল থেকেই উত্তপ্ত মাগুরা। দফায় দফায় আন্দোলনকারীদের সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিতে মেহেদী হাসান রাব্বি নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশ সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। নিহত রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

আন্দোলনকারীরা রোববার সকাল সাড়ে ১০টায় পারনান্দুয়ালী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ভায়নার মোড়ে অবস্থান নেয়। অভিযোগ, এ সময় তাদের বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে গুলিতে রাব্বি নিহত হন। এছাড়াও, সংঘর্ষে সুমন শেখ, ফরহাদ নামের ২ যুবক মারা গেছেন বলেও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। তাছাড়া, জেলায় সংঘর্ষে আরও একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মুন্সিগঞ্জে যা হলো:

সকালে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় জড়ো হন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময়, একইস্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখা দেয় উত্তেজনা। দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

একপর্যায়ে সংঘর্ষে দু’জন মারা যান। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া, জেলায় সংঘর্ষে আরও একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাবনা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনায় গুলিতে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (০৪ আগস্ট) দুপুরে শহরের এ হামিদ রোডের ট্রাফিক মোড়ে বিক্ষোভ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলো, মহিবুল (১৬), জাহিদ (১৯) ও ফাহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের ট্রাফিক মোড়ে অবস্থান নেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আন্দোলনকারীরা সদর হাসপাতাল সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

হাসপাতালের সহকারী পরিচালক সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বগুড়ায় যেভাবে নিহত হয় দু’জন:

বগুড়া সদর ও দুপচাঁচিয়া উপজেলায় গুলিবিদ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। অভিযোগ, পুলিশের গুলিতেই তারা নিহত হয়েছেন। দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির আন্দোলনে অংশ নিয়েছিলেন।

জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার সদরের বড়গোলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে আহত হয় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুপচাঁচিয়া উপজেলায় মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন শফিউল আজম। এছাড়া, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ আহত হয়ে ১১ জন ভর্তি রয়েছে বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ২০ থেকে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া, জেলায় সংঘর্ষে আরও একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সিরাজগঞ্জে পিটিয়ে হত্যার অভিযোগ:

সিরাজগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। অভিযোগ, এ সময় এক আন্দোলনকারী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়। প্রাথমিকভাবে তার নাম আবদুল লতিফ বলে জানা গেছে। তার বাড়ি শহরের গয়লা এলাকায়।

এছাড়াও জেলায় ১৩ জন পুলিশ সদস্যসহ ২১ জন নিহত হয়েছেন।

বরিশালে আওয়ামী লীগ নেতার মৃত্যু:

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে টুটুল চৌধুরী (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে মারা যান হারান তিনি।

জানা গেছে, নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

ভোলা : ভোলার নতুন বাজারে আইনশৃঙ্খলনা রক্ষাকারী বাহিনী গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জসিম উদ্দিন (৭০) নামে একজন ছাতা শ্রমিকের পরিচয় জানা গেলেও দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ২০ থেকে ২২ বছর বলে জানা গেছে। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।

এসময় আন্দোলনকারীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে আন্দোলনকারীরা আ.লীগ অফিস, শ্রমিক লীগ অফিস ও পৌরসভা ভাঙচুর চালিয়ে দুটি গাড়িতে আগুন দেয়। এ সময় ডিসি অফিসের দুটি গাড়িতেও আগুন দেয় তারা।

সাভার : ঢাকার অদূরে আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে । এ ছাড়া গুলিবিদ্ধ আরও দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৪ আগস্ট) দুপুর আনুমানিক দুইটার পর মরদেহটি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। গুলিবিদ্ধ অপরজ হলেন বাইপাইল এলাকার পানি বিক্রেতা বিপ্লব (৪০)।

ধামরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুপুরের পর ৪-৫ জন তরুণ আনুমানিক ৩০ বছর বয়সী এক তরুণের মরদেহ হাসপাতালে নিয়ে আসে। মরদেহটি হাসপাতালে রেখে তারা চলে যায়।

আহত বিপ্লব বলেন, আমি রাস্তার পাশে পানি বিক্রি করছিলাম। তখনই আমার বুকে গুলি লাগে।

 

হবিগঞ্জ : হবিগঞ্জ জেলায় দুই পক্ষের সংঘর্ষে রিপন শীল নামের এক যুবক নিহত হয়েছেন। সে বিএনপির কর্মী বলে জানা যায়। রোববার (৪ আগস্ট) সদর উপজেলার টাউন হল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর : শেরপুরে শহরের কলেজ মোড় এলাকায় গাড়ির চাপায় তিন আন্দোলনকারী নিহত হয়েছেন। নিহতদের এক জনের নাম মাহবুবুল ইসলাম (২২), তিনি আইটি উদ্যোক্তা ছিলেন। অপর দুজনের নাম জানা যায়নি।

রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। পরে তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত আরএমও ডা. হুমায়ূন আহমেদ নূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »