শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির জরুরি বৈঠকের আহব্বান: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

ফিলিস্তিন ইস্যুতে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর জরুরি বৈঠকের প্রয়োজনীয়তার বিষয়ে তুর্কি ও সৌদি আরবের সাথে যোগাযোগ করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি জাম্বরি আবদুল কাদিরকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী মনে করেন এই বৈঠকে ব্রাজিল, রাশিয়া এবং চীনের মতো দেশগুলিকেও অন্তর্ভুক্ত করা উচিত যারা ইসরায়েলি নৃশংসতার তীব্র বিরোধিতা করেছে । সংসদ অধিবেশনের শুরুর দিকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলমান ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনার গুরুত্বরোপ করে ওআইসি সভা আহ্বানের জন্য তুর্কি এবং সৌদি আরবের প্রস্তাবের প্রতি মালয়েশিয়ার সমর্থন প্রকাশ করেছেন।

এদিকে, মালয়েশিয়ায় তুর্কি রাষ্ট্রদূত আমির সেলিম ইউকসেল মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামাকে বলেছেন তুর্কি ফিলিস্তিন ইস্যুতে মালয়েশিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে গাজায় মানবিক সহায়তা করেছেন।
তিনি আরও বলেন, ২১ ও ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর দুই দিনের তুর্কি সফরের সময় রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং আনোয়ারের ইব্রাহিমের মধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »