শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে উত্তাল ইউরোপ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ মে, ২০২৪

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে উত্তাল ইউরোপ। সম্প্রতি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এবার ইউরোপের দেশ ইতালিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি উঠেছে। শনিবার (২৫ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সংসদের নিম্নকক্ষের সাবেক প্রেসিডেন্ট লরা বলদিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। শুক্রবার তিনি এ দাবি জানান।

ইতালির সংবাদমাধ্যম ল উনিতার এক সাক্ষাৎকারে তিনি বলেন, পার্লামেন্টে ২০১৫ সালে এ সংক্রান্ত একটি প্রস্তাবে ভোটাভুটি হয়েছে। তবে এরপর প্রস্তাবটিকে নিয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কিসের জন্য অপেক্ষা করছেন? ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর নেই।

তিনি বলেন, রোমের উচিত সেসব দেশকে অনুস্বরণ করা যারা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। অগাামী ২৮ মে স্পেন নরওয়ে এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছে। তাদের অনুসরণ করার কথা জানান তিনি।

এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি জানায় জার্মানির উগ্র বামপন্থি বিরোধী দল দ্য লেফট (ডাই লিঙ্কে)। বৃহস্পতিবার সরকারে কাছে দলের পররাষ্ট্র নীতিবিষয়ক মুখপাত্র গ্রেগর গিসি এ দাবি জানান।

পাবলিক ব্রডকাস্টার এমডিআরকে তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেওয়া উচিত। কেননা কেবল ফিলিস্তিন রাষ্ট্রই হামাস ও অন্যান্য উগ্রবাদী দলকে মোকাবিলা করতে পারে। এ সময় তিনি সংসদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতির জন্য একটি প্রস্তাব উত্থাপনের কথাও জানান।

গ্রেগর গিসি বলেন, ইসরায়েলের চেয়ে হামাস ও অন্যান্য সংগঠনের বিরুদ্ধে ফিলিস্তিন কার্যকরী পদক্ষেপ নিতে পারে। ইসরায়েল কেবল সামরিকভাবে এটি করতে পারে। কিন্তু ফিলিস্তিন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কাঠামো দিয়ে এর মোকাবিলা করতে পারে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »