শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ বিশাল গর্তের সৃষ্টি আয়তন প্রায় ২০ মিটার নিহত ৫ আহত ৩৮ জন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩০ জুন, ২০২৪
ফিলিপাইনে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৫ - ছবি : সংগৃহীত
ফিলিপাইনে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৫ - ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির গুদামে বড় ধরনের বিস্ফোরণে চার বছরের শিশুসহ পাঁচজন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।

রোববার দেশটির জরুরি সার্ভিস এই কথা জানিয়েছে।

অগ্নিকাণ্ড তদন্তকারী কর্মকর্তা লুইগি চ্যান জানান, শনিবার বিকেলে জাম্বোয়াঙ্গা সিটি এলাকায় এই বিস্ফোরণে মাটিতে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে আশপাশের ভবন ও ঘরবাড়িতে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়।

চ্যান জানান, সেখানে এমন ভয়াবহ বিস্ফোরণে চার গুদামকর্মী এবং একজন কর্মচারীর চার বছরের এক ছেলে প্রাণ হারিয়েছে।

নগরীর দুর্যোগ অফিস নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়, এই ঘটনায় আরো ৩৮ জন আহত হয়েছে। যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

কর্তৃপক্ষ জানায়, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। এই বিস্ফোরণে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটির আয়তন প্রায় ২০ মিটার। এতে গুদাম ঘরের দেয়ালগুলো ভেঙে পড়েছে।

খবরে বলা হয়, বিস্ফোরণে সেখানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।
সূত্র : বাসস

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »