শিরোনাম :
‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’

নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নেপালে স্মরণকালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে হতাহত এবং সেখানে মালয়েশিয়ার উদ্ধার তৎপরতা সংক্রান্ত সব ধরনের আনুষ্ঠানিক তথ্য এখন থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা উইস্মা পুত্রা প্রদান করবে। এক বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা নাদমা এ তথ্য জানিয়েছে। তথ্যের সঠিক সমন্বয় এবং একটি একক বিশ্বাসযোগ্য মাধ্যমে সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে নাদমার পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের সার্বিক পরিস্থিতি এবং মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্পেশাল মালয়েশিয়া ডিজেস্টার অ্যান্ড রেসকিউ টিম’ (স্মার্ট)-এর উদ্ধার অভিযানের যাচাইকৃত সব তথ্য পর্যায়ক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে নাদমা। সেখান থেকেই যৌথভাবে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে। বিভ্রান্তি এড়াতে দায়িত্বশীলতার সাথে তথ্য পরিবেশন করতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

হিমবাহ ধসের ফলে সৃষ্ট বরফ, কাদা ও পাথরের মিশ্রণে নদীর তীব্র স্রোত নেপালের বিস্তীর্ণ উপত্যকা প্লাবিত করে। এতে নিমিষেই ধসে পড়ে বহু ঘরবাড়ি ও লোকালয়। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ১ হাজার ১শ ১৪ জন ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। এদের মধ্যে ৩৯টি দেশের অন্তত ৫৯০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

বর্তমানে দুর্গম অঞ্চলগুলোতে নেপাল কর্তৃপক্ষের পাশাপাশি আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »