শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশে কানাডার ৪৫০ লাখ ডলারের সহায়তার ঘোষণা বিরোধী দলের সহযোগিতা নেয়ার যোগ্যতা সরকারের নেই সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ রাশিয়াসংশ্লিষ্ট শুল্ক নিষেধাজ্ঞায় ছাড় দিলেন ট্রাম্প, স্বস্তিতে ভারত-চীন আগুন থেকে বাঁচতে টয়লেটে আশ্রয়, সেখানেই প্রাণ গেল ৪ জনের গৃহস্থালি ও শিল্প খাতে বিদ্যুতের পৃথক ব্যবস্থা পর্যালোচনা করছে মালয়েশিয়া সরকার সূর্যকুমারকে টপকে অভিষেকের বিশ্ব রেকর্ড রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১ সীমান্ত নিরাপত্তায় এআই প্রযুক্তির কেন্দ্র গড়ছে মালয়েশিয়া

নেপালে আকস্মিক বন্যা, স্রোতে ভেসে গেল বাড়িঘর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তর-কেন্দ্রীয় নেপালে বুধিগণ্ডী নদীর আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে যাওয়ার পর নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) এ আকস্মিক বন্যা আঘাত হানে।

ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি অবিলম্বে গ্রামবাসীদের সরিয়ে নেয় এবং রোববার গভীর রাত পর্যন্ত সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানী কাঠমান্ডুর নিকটবর্তী এবং ত্রিশূলী নদীর সঙ্গে মিলিত হওয়া এই বুধিগণ্ডী নদীতে কেন হঠাৎ এমন বন্যা দেখা দিলো, তা খতিয়ে দেখছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সুউচ্চ পাহাড়ের বুক চিরে বয়ে চলা করালগ্রাসী নদীর স্রোতে একের পর এক বাড়িঘর ও অবকাঠামো ভেসে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলের একাধিক ছোট গ্রাম এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে কাঠমান্ডু সংযোগকারী মহাসড়কের তীরবর্তী শহর আরুঘাটে সরকারি সতর্কবার্তার পর দ্রুত মানুষ নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হয়।

চলতি বছরের আগস্ট মাসে নেপাল-চীন সীমান্ত অঞ্চলে ঘটে যাওয়া এক ভয়াবহ বন্যায় ১,৪০০-এরও বেশি মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হওয়ার বিপর্যয় এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি হিমালয়ের এই দেশটি।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »