শিরোনাম :
Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption

নির্বাচন কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ ইসির

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
নির্বাচন কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ ইসি

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্যান্য নির্বাচন কমিশনার এবং সারা দেশের সব নির্বাচনি কর্মকর্তা ও অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়। ইসি সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি ও দায়িত্ব পালনের ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিঠিতে নির্দিষ্ট করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তায় সশস্ত্র গানম্যান নিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সূত্র জানায়, সময়সূচি ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ প্রেক্ষাপটে সারাদেশের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা নির্বাচন অফিস, জেলা ও উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র, নির্বাচনি মালামাল ও সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

কারণে মাঠপর্যায়ের সব নির্বাচন অফিসে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে।

এদিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্তও নিয়েছে ইসি। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক গানম্যান নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের জন্য বিদ্যমান নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত একটি গাড়িসহ পুলিশ এসকর্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি চারজন নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের বাসভবন ও অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক গাড়িসহ পুলিশ নিরাপত্তা (এসকর্ট) প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »