শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

দিল্লিতে ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা অবৈধভাবে ভারত প্রবেশ করেছিল এবং অভিযান চলাকালীন বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে দক্ষিণ জেলা থেকে ১৩ জন এবং দক্ষিণ পূর্ব জেলা থেকে ১১ জন অবৈধভাবে বসবাস করছিল। এছাড়া, পুলিশের তদন্তে আরও ১০ জনের বেশি ব্যক্তির নথিপত্র পরীক্ষা চলছে।

গত মঙ্গলবার (১১ মার্চ) দিল্লি পুলিশ শহরের বিভিন্ন এলাকায় আরও পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে যারা অবৈধভাবে দিল্লিতে বসবাস করছিল। পুলিশ জানিয়েছে, দুইজন সদর বাজারে এবং তিনজন আউটার ডিসট্রিক্ট থেকে আটক হয়েছেন। এদেরও বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে। এই অভিযান এখনও চলমান রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »