শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

ফ্রান্সের পুলিশ শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে।

ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান জানিয়েছে, পাভেল তার প্রাইভেট জেটে করে ভ্রমণ করছিলেন। প্রাইভেট জেটটি লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে তাকে আটক করা হয়।

৩৯ বছর বয়সী পাভেলকে জনপ্রিয় এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস বলছে, পাভেলকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সে রুশ দূতাবাস প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়। টেলিগ্রামের তথ্যভান্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য জোরাজুরি করা হলে ২০১৪ সালে রাশিয়া ছাড়েন পাভেল। এরপর থেকে দুবাই থেকেই অ্যাপটি পরিচালিত হয়।

২০১৮ সালে রাশিয়া এই অ্যাপ নিষিদ্ধ করে। তবে ২০২১ সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »