শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

ছাত্রলীগ ও পুলিশের হামলায় এ পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু আহত কয়েক শতাধিক শিক্ষার্থী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
ভিডিও থেকে নেয়া
ভিডিও থেকে নেয়া

দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকজন পুলিশ ওই ভবনের নিচে প্রবেশ করেন। এ সময় ভবনের ভেতর থেকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা একত্র হয়ে ভাঙচুর শুরু করেন ভবনটিতে।

সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশ এখন উত্তাল। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলছে।

এ অবস্থায় রাজধানীর মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটিতে ৩ ঘণ্টা ধরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। পরে অবরুদ্ধ পুলিশ সদস্যদের দুপুর আড়াইটার দিকে উদ্ধার করে র‌্যাব।

বাহিনীটি প্রথমে কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধারের পর ফের হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে ওই এলাকায়। ধারণা করা হচ্ছে, আটকে পড়া সব পুলিশ সদস্যদের ধারাবাহিকভাবে উদ্ধার করবে র‌্যাব।

এদিকে এদিন বিকেল ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সরকার কোটা সংস্কারের পক্ষে। আর শিক্ষার্থীরা যখনই চাইবে তখনই তাদের সঙ্গে বসার জন্য সরকার রাজি আছেন বলে জানান আইনমন্ত্রী।

এর আগে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ ও পুলিশের হামলায় এ পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থী।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »