মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম আজ ইস্তানা নেগারায় ছয়টি দেশের নতুন রাষ্ট্রদূত ও হাইকমিশনারের পরিচয়পত্র (লেটার অব ক্রেডেন্স) গ্রহণ করেছেন। একই অনুষ্ঠানে বিদেশে দায়িত্ব পালনের জন্য পাঁচজন মালয়েশিয়ান রাষ্ট্রদূতকে নিয়োগপত্রও প্রদান করেন তিনি।
ইস্তানা নেগারার সিংগাহসানা কেচিলে আয়োজিত অনুষ্ঠানে রাজা মরিশাসের হাইকমিশনার রবিন গুনগু, তুরস্কের রাষ্ট্রদূত নেভজাত উয়ানিক এবং ব্রুনাইয়ের হাইকমিশনার আবদুর রহমানি বাসিরের পরিচয়পত্র গ্রহণ করেন।
এ ছাড়া নাইজেরিয়ার আহমেদ ওলাতুনজি সুলু গাম্বারি, কঙ্গোর রেমন্ড সার্জ বালে এবং আলবেনিয়ার এরমাল মুচার কাছ থেকেও পরিচয়পত্র গ্রহণ করেন সুলতান ইব্রাহিম।
অনুষ্ঠানে বিদেশে দায়িত্ব পালনের জন্য পাঁচজন মালয়েশিয়ান রাষ্ট্রদূতের হাতে নিয়োগপত্র তুলে দেন রাজা। তাঁরা হলেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মুজাফার শাহ মুস্তাফা, ভিয়েতনামে জামাল শরিফউদ্দিন জোহান, মেক্সিকোতে মুহাম্মদ রাদজি জামালুদ্দিন, ইতালিতে শাহাবুদ্দিন আদম শাহ এবং মরক্কোতে এদি ইরওয়ান মাহমুদ।
অনুষ্ঠানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আমরান মোহাম্মদ জিন উপস্থিত ছিলেন।