শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার দুই সাংবাদিক নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ইস্তাম্বুল:  গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার দুই সংবাদদাতা আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকা নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালকের উদ্ধৃতি দিয়ে জানায়, “আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকা ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন।”

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, তারা ঘটনাস্থলে দায়িত্ব পালনের সময়ই এই হামলার শিকার হন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি।

এই হামলা গাজার চলমান সংঘাতের মধ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »