শিরোনাম :
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মিশনকে পশ্চিমবঙ্গ বিধানসভার চিঠি ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: স্থানীয় সরকার মন্ত্রী দুই দফায় পতাকা বৈঠকেও হয়নি সুরাহা, শূন্যরেখায় ২৮ নারী-পুরুষ, সর্তক বিজিবি ‘তরুণদের দক্ষতার উন্নয়ন ও কর্মসংস্থান সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে গণহারে দেশ ছাড়ছেন ইসরায়েলের শিক্ষিত তরুণরা জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের ‘ঈদে বড় কোনো নাশকতা হয়নি, বিশেষ অভিযানে গ্রেপ্তার ২,৮৪৪’ বিশ্ববাজারে তেলের দামে পতন বন্ধ কারখানা চালুর পরিকল্পনায় রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মিশনকে পশ্চিমবঙ্গ বিধানসভার চিঠি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুষ্ঠিত শোকজ্ঞাপন কর্মসূচির কথা জানিয়ে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে চিঠি দেয়া হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া।

তার মৃত্যুর পর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের শুরুতে খালেদা জিয়া ও রাজ্যের বিভিন্ন প্রয়াত বিশিষ্ট ব্যক্তি, সাবেক মন্ত্রী, বর্তমান ও সাবেক বিধায়কদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়।

বিধানসভায় শোকজ্ঞাপনের সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে পুনরায় অধিবেশন শুরু হয়।

এবার সেই শোকজ্ঞাপন পর্বের কার্যবিবরণী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশনের কাছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা কর্তৃপক্ষ। ২ জুন বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ বসু কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকারের নির্দেশে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারির বিধানসভা অধিবেশনে খালেদা জিয়ার মৃত্যুতে গৃহীত শোকবার্তার অংশবিশেষ পাঠানো হচ্ছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদের কাছেও সেই বার্তা পৌঁছে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পারস্পরিক কূটনৈতিক ও মানবিক সম্পর্কের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »