শিরোনাম :
‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’

খামেনির দাফনের নতুন তারিখ জানাল ইরান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের নতুন তারিখ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। কয়েক দফা রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে আগামী ১৮ জুলাই পবিত্র নগরী মাশহাদে তাকে দাফন করা হবে।

শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা জুলাই মাসে শুরু হবে। তথ্য অনুযায়ী, ১৩ ও ১৪ জুলাই রাজধানী তেহরানে বিদায়ী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই কোম শহরে তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

পরে ১৮ জুলাই মাশহাদ শহরে আরও এক দফা জানাজার আয়োজন করা হবে। একই দিন সেখানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আলি খামেনিকে দাফন করা হবে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জানাজার কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষ অংশ নিতে পারেন। তেহরান থেকে মাশহাদ পর্যন্ত কয়েকদিনব্যাপী শোকানুষ্ঠান, ধর্মীয় সমাবেশ এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। মাশহাদ শহরটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। সেখানে ইমাম রেজার পবিত্র মাজার অবস্থিত, যা শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তাঁর মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটায়। কারণ তিনি তিন দশকেরও বেশি সময় দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে দেশটিতে ৪০ দিন শোক ও ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ৪ মার্চ থেকে তিন দিনব্যাপী খামেনির বিদায় অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল ইরানি কর্তৃপক্ষ। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকায় আয়োজনের প্রস্তুতিতে জটিলতা দেখা দেয় এবং অনুষ্ঠান স্থগিত করা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »