শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৭৮, আহত ৩ শতাধিক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

দখলদার ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। এছাড়াও হামলায় ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন।

ইরানজুড়ে ইসরায়েলের হামলার পর এ পর্যন্ত নিহতদের এই সংখ্যা প্রকাশ্যে এসেছে। শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা ও সরকারি সদর দপ্তরসহ তেহরানের আশপাশের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। তবে নিহতদের মধ্যে ইরানের বিজ্ঞানী ও কমান্ডারও রয়েছেন।

এদিকে হামলার জবাবে ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে।

বৃহস্পতিবার রাতে তেহরানে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ একাধিক কমান্ডার নিহত হয়। ইসরায়েলের এ হামলার পর ইরানও তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ করে। এরপর শুক্রবার রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেয়া শুরু হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »